নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়ের অভিযোগ
বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষাবর্ষ শেষ হতেও বাকি প্রায় এক মাস। অথচ নীতিমালা জারির আগেই অনেক স্কুলে পুনঃভর্তি ফি দিতে অভিভাবকদের চাপ দেয়া হচ্ছে। শুধু তা-ই নয়, বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অতিরিক্ত ফি আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২২:২২